মহালয়ায় ইডেনের মেগা ইভেন্টে নেই প্রধানমন্ত্রী ?

1 Min Read

দেবীপক্ষের সূচনায় ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চক্ষুদান থেকে শুরু করে একাধিক কার্যকলাপে অংশ নেবেন, এমনটাই খবর ছিল। কিন্তু শেষ পর্যন্ত তেমনটা নাও হতে পারে। সূত্রের খবর, মহালয়ায় হয়তো ইডেনে দেখা যাবে না প্রধানমন্ত্রীকে। পরিবর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হয়তো ইডেনে আসবেন।

মহা আয়োজনে থাকবেন না স্বয়ং প্রধানমন্ত্রীই! সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন সিএবি আধিকারিকদের সঙ্গে। সেখানেই নাকি রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মহালয়ায় আসবেন না প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল, চক্ষুদানের পাশাপাশি গাড়িতে চেপে গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন মোদি। কিন্তু তিনি না আসায় সেই পরিকল্পনাও বদল করতে হবে বলে সংস্কৃতি দপ্তর সূত্রে খবর।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *