আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই কলকাতার যুবভারতী স্টেডিয়ামে খেলতে নেমে পর্বে ব্রাজিল ফুটবল দল। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই প্রথমবার কলকাতায় খেলতে চলেছেন। একই সঙ্গে আজকের ম্যাচ নিয়ে গোটা দেশে প্রত্যাশা যেমন আকাশচুম্বী, তেমনই শহরবাসীও তৈরি – ব্রাজিলকে স্বাগত জানাতে। তবে একই সঙ্গে আজকে যাঁরা ম্যাচ দেখতে যাবেন, তাঁদের জন্য একগাদা নির্দেশিকা জারি করেছে এআইএফএফ। তবে পুলিশের তরফ থেকেও একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে আজকের ম্যাচ নিয়ে।
১- মাঠে কোনওরকম বাজি, পটকা, লাইটার, লেজার লাইট, খাদ্যদ্রব্য নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ।
২- মাঠে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না। নতুন করে সংস্কারের পর যুবভারতী মাঠেই উন্নত পানীয়জলের ব্যবস্থা থাকছে। একই সঙ্গে কোনওরকমের মাদক দ্রব্য নিয়েও মাঠে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩- কোনও ধারালো বস্তু, ব্যানার বা পোস্টার নিয়ে মাঠে ঢোকা যাবে না। মোবাইল চার্জ দিয়ে আনার অনুরোধ করা হচ্ছে সকল দর্শককে।
পুলিশের নির্দেশ-
১- মাঠে ঢোকার মেইন গেটে কোনও রকম পার্কিং করা যাবে না। সব সাইনবোর্ড ও পুলিশের নির্দেশ মেনে চলতে হবে।
২- ভিড় থেকে বাঁচতে ম্যাচ শুরুর কমপক্ষে ২ ঘন্টা আগে মাঠে প্রবেশের আবেদন করা হয়েছে। একই অঙ্গে নির্দিষ্ট এন্ট্রি গেট দিয়েই ঢুকতে হবে সব দর্শককে।
৩- ভিড় এড়াতে বেশ কিছু জায়গায় ট্রাফিক নিয়ম কঠোর করা হতে পারে। তাই অনেককে ট্রেন, মেট্রো বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে।
৪- কোনও অবৈধ পার্কিং এরিয়াতে গাড়ি রাখবেন না।

