জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে ইন্ডিয়া জোট। আজ দিল্লিতে পথে নেমেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, জয়া বচ্চন সহ একাধিক নেতৃত্ব। মঙ্গলবার সকালে সংসদভবন থেকে নির্বাচন সংসদ পর্যন্ত মিছিল করেন তাঁরা। উত্তেজনা এড়াতে এদিন সংসদভবন চত্বরে ১৬৩ ধারা জারি ছিল। নির্বাচন কমিশনের বাইরে বিশাল ব্যারিকেড করা হয়, যাতে বিরোধীরা নির্বাচন কমিশনের ভিতরে পৌঁছতে না পারেন। প্রচুর পুলিশ, বাহিনী মোতায়েন রয়েছে।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে ইন্ডিয়া জোট। সংসদভবন থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল বিরোধীদের। মিছিলের আগে রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী, কংগ্রেসে সাংসদ প্রিয়ঙ্কা গাঁধী বঢরা, মমতা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাংসদ জন ব্রিটাস, সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব, জয়া বচ্চনরা। বিরোধী দলের কর্মী-সমর্থকরাও জড়ো হয়েছেন সেখানে। দাবি উঠছে জ্ঞানেশ কুমারের পদত্যাগের।

