অভিষেকের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র-রাজ্য ?

1 Min Read

মমতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z+ নিরাপত্তা বলয় প্রত্যাহারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে কেন্দ্র ও রাজ্য – উভয় সরকারকেই প্রশ্নের মুখে দাঁড় করাল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলাটির শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ অত্যন্ত কড়া ভাষায় কেন্দ্র ও রাজ্যের আইনজীবীদের প্রতি প্রশ্ন ছুড়ে দেন।

একটা ছোটো পাথরের টুকরো শরীরের যে কোনও অংশে লাগলে কতটা বিপজ্জনক হতে পারে তার কোনও ধারণা আছে? কেন্দ্র রাজ্যের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন বিচারপতি কৃষ্ণা রাওয়ের। কেন্দ্রীয় সরকারের পক্ষের আইনজীবী আদালতে সময় চাইলে বিচারপতি প্রশ্ন, এই সময়ের মধ্যে যদি কোন দুর্ঘটনা ঘটে তার দায় আপনারা নেবেন? অভিষেকের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে রাজ্যের বিস্তারিত রিপোর্টও তলব করেছে হাইকোর্ট।

নিরাপত্তা পর্যালোচনার নামে তড়িঘড়ি ‘জেড প্লাস’ বলয় তুলে নেওয়ার সিদ্ধান্ত এবং পরবর্তী সময়ে অভিষেকের ওপর একাধিক হামলার অভিযোগকে কেন্দ্র করেই রাজ্য সরকারের থেকে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করেছে উচ্চ আদালত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর মূল অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের পরই তড়িঘড়ি প্রতিহিংসামূলকভাবে তাঁর মক্কেলের দীর্ঘদিনের Z+ নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়। এর ফলশ্রুতিতে বেশ কয়েকটি কর্মসূচিতে তাঁর ওপর হামলা ও নিরাপত্তার গাফিলতির ঘটনা ঘটেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *